ছবি : ইসলামী আন্দোলন বাংলাদেশ দোহাকুলা ও নারিকেলবাড়িয়া ইউনিয়নের নির্বাচন পরিচালনা কমিটি গঠন ও গণসংযোগ
ইসলামী আন্দোলন বাংলাদেশ দোহাকুলা ও নারিকেলবাড়িয়া ইউনিয়নের নির্বাচন পরিচালনা কমিটি গঠন ও গণসংযোগ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বুধবার ইসলামী আন্দোলন বাংলাদেশ বাঘারপাড়া উপজেলার দোহাকুলা ও নারিকেলবাড়িয়া ইউনিয়নের নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে।
বুধবার (১০ সেপ্টেম্বর) ছাইবাড়িয়া ও নারিকেলবাড়িয়া কেন্দ্রীয় মসজিদে আয়োজিত আলোচনা সভায় উক্ত কমিটি গঠন করা হয়। কমিটি গঠন শেষে ছাইবাড়িয়া বাজারে বিভিন্ন দোকানে হাতপাখার পক্ষে গণসংযোগ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ও চরমোনাই পীর সাহেব মনোনীত যশোর-৪ আসনের এমপি পদপ্রার্থী, বাংলাদেশ সুপ্রীম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মাওলানা বায়েজীদ হোসাইন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ বাঘারপাড়া উপজেলার সভাপতি মাওলানা বেলাল হোসাইন, উপজেলার ছাত্র আন্দোলনের সভাপতি মাওলানা জুবায়ের হোসেন প্রমুখ। আলোচনা শেষে দোহাকুলা ইউনিয়নের নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক আবু তালেব তরফদার ও সমন্বয়কারী হিসেবে হাফেজ মাওলানা নুরুল্লাহ এর নাম ঘোষণা করা হয়।
অন্যদিকে নারিকেলবাড়িয়া ইউনিয়নের নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক মাওলানা মনিরুজ্জামান ও সমন্বয়কারী হিসেবে মো: মনির হোসেনের নাম ঘোষণা করা হয়।
মতামত