সারাদেশ

পাইকগাছায় যুবক নিখোঁজ

প্রিন্ট
পাইকগাছায় যুবক নিখোঁজ

প্রকাশিত : ৮ আগস্ট ২০২৫, দুপুর ১:১৩

নিজস্ব প্রতিবেদক

খুলনার পাইকগাছা উপজেলার শ্রীকণ্ঠপুর গ্রামের মোঃ আব্দুল হালিম মুন্না গতকাল রাত থেকে নিখোঁজ রয়েছেন। তিনি মোঃ আঃ খালেক সরদার ও হালিমা বেগমের ছেলে।

পরিবার সূত্রে জানা গেছে, নিখোঁজ হওয়ার সময় তার কাছে একটি স্মার্টফোন ছিল, যার নাম্বার 01892-119579। ফোনে রিং হলেও তিনি সাড়া দিচ্ছেন না।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়, কেউ তার সন্ধান পেলে 01625-928556 (মোঃ আব্দুল হামিদ, ভাই) নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।

এ ঘটনায় এলাকায় উদ্বেগ ছড়িয়ে পড়েছে।