সারাদেশ

রাণীনগরের ৭নংএকডালা ইউনিয়নের নারায়ণপাড়া (জোলাপাড়া) সড়কের বেহাল দশা, চরম দুর্ভোগে এলাকাবাসী

প্রিন্ট
রাণীনগরের ৭নংএকডালা ইউনিয়নের নারায়ণপাড়া (জোলাপাড়া) সড়কের বেহাল দশা, চরম দুর্ভোগে এলাকাবাসী

প্রকাশিত : ৯ জুন ২০২৬, বিকাল ৪:২৭

রাণীনগরের ৭নংএকডালা ইউনিয়নের নারায়ণপাড়া (জোলাপাড়া) সড়কের বেহাল দশা, চরম দুর্ভোগে এলাকাবাসী মো:আবু তালহা নওগাঁর রাণীনগর উপজেলার ৭নং একডালা ইউনিয়নের নারায়ণপাড়া (জোলাপাড়া) মাছুদ মৃধার বাড়ি থেকে একাব্বর শেখের বাড়ি পর্যন্ত সড়কটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে। স্থানীয়দের অভিযোগ, সামান্য বৃষ্টি হলেই রাস্তায় হাঁটুসমান কাদা ও পানি জমে যায়। ফলে পথচারী, শিক্ষার্থী, বৃদ্ধ ও রোগীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। মোটরসাইকেল, ভ্যান ও অন্যান্য যানবাহন চলাচল প্রায় অসম্ভব হয়ে পড়েছে। অনেক সময় দুর্ঘটনারও শিকার হতে হচ্ছে স্থানীয়দের। এলাকাবাসী জানান, বহুবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হলেও এখন পর্যন্ত রাস্তা সংস্কারের কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। দ্রুত রাস্তাটি সংস্কার করা না হলে বর্ষা মৌসুমে দুর্ভোগ আরও বাড়বে বলে আশঙ্কা করছেন তারা। স্থানীয় বাসিন্দারা জনস্বার্থে রাণীনগর উপজেলা প্রশাসন ও ৭নং একডালা ইউনিয়ন পরিষদের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানিয়েছেন।