সারাদেশ

ইসলামী ব্যাংকিং অনিয়মের প্রতিবাদে কোম্পানীগঞ্জ সচেতন গ্রাহক ফোরামের মানববন্ধন

প্রিন্ট
ইসলামী ব্যাংকিং অনিয়মের প্রতিবাদে  কোম্পানীগঞ্জ সচেতন গ্রাহক ফোরামের মানববন্ধন

প্রকাশিত : ৮ জুন ২০২৬, রাত ৯:৫৭

ইসলামী ব্যাংকিং অনিয়মের প্রতিবাদে কোম্পানীগঞ্জ সচেতন গ্রাহক ফোরামের মানববন্ধন নিজস্ব প্রতিবেদক, আবদুল আউয়াল কোম্পানীগঞ্জ: নোয়াখালী। ০৮/০৬/২০২৬ইং ইসলামী ব্যাংকিং ব্যবস্থার নানা অনিয়ম ও অব্যবস্থাপনার প্রতিবাদে এবং গ্রাহক স্বার্থ রক্ষার দাবিতে এক বিশাল মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ০৮ জুন ২০২৬ ইং, সোমবার সকাল ১১.০০ ঘটিকার সময় "ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম" -এর ব্যানারে এই কর্মসূচির আয়োজন করা হয়। মানববন্ধনে বক্তারা বলেন, সাধারণ মানুষ ধর্মীয় আবেগ ও বিশ্বাসের জায়গা থেকে ইসলামী ব্যাংকিংয়ের প্রতি আস্থা রেখেছিলেন। কিন্তু সাম্প্রতিক সময়ে বিভিন্ন অনিয়ম আমানতকারীদের হয়রানি এবং স্বচ্ছতার অভাব সাধারণ গ্রাহকদের চরম উদ্বীগের কারণ হয়ে দাঁড়িয়েছে। গ্রাহকদের কষ্টার্জিত আমানতের নিরাপত্তা নিশ্চিত করা এবং ব্যাংকিং খাতের শৃঙ্খলা ফিরিয়ে আনা এখন সময়ের দাবি। প্রধান দাবি আন্দোলনকারীদের: গ্রাহকদের আমানতের পূর্ণ নিরাপত্তা ও স্বচ্ছতা নিশ্চিত করা। ব্যাংকিং কার্যক্রমে যেকোনো ধরনের অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা গ্রহণ। গ্রাহক হয়রানি বন্ধ করে সেবার মান আধুনিক ও সহজীকরণ করা। উক্ত মানববন্ধনে সংগঠনের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ বলেন বর্তমান চেয়ারম্যান এমডি. খুরশিদ আলম কে অপসারণ করার দাবি জানান এই ছাড়াও বিপুল সংখ্যক সাধারণ গ্রাহক, ব্যবসায়ী এবং সচেতন নাগরিক অংশনেন আন্দোলনকারীরা হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি দ্রুত গ্রাহকদের দাবি মেনে নেওয়া না হয় এবং ব্যাংকিং ব্যবস্থার সংস্কার করা না হয়, তবে আগামীতে আরও কঠোর ও শান্তিপূর্ণ কর্মসূচি ঘোষণা করা হবে। আমার লেখা দেখেন ঠিক আছেনি