পাহাড় ও সমতলের মেলবন্ধন: রাঙ্গামাটিতে হিউম্যান রাইটস রিভিউ সোসাইটির বিশেষ মানবিক ও সাংগঠনিক সফর
নিজস্ব প্রতিবেদক: মানবাধিকার কেন্দ্রীয় সহকারী পরিচালক আবদুল আউয়াল
০৪/০৬/২০২৬ইং
মানবাধিকার সুরক্ষা, তৃণমূল পর্যায়ে সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধি এবং পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মাঝে মানবিক সহায়তা কার্যক্রম জোরদার করার লক্ষ্যে রাঙ্গামাটি পার্বত্য জেলায় এক বিশেষ সফর সম্পন্ন করেছে হিউম্যান রাইটস রিভিউ সোসাইটি (HRRS)। সম্পূর্ণ অরাজনৈতিক ও জনকল্যাণমূলক এই সফরে নোয়াখালীর কোম্পানীগঞ্জ, বসুরহাট ও ফেনী অঞ্চলের একটি প্রতিনিধি দল অংশ নেন।
সফরের মূল লক্ষ্য ছিল দুর্গম পাহাড়ি এলাকার অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে তাদের মৌলিক অধিকার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা এবং পাহাড় ও সমতলের মানুষের মাঝে সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্য সুদৃঢ় করা।
সফরে বৃহত্তর নোয়াখালী জেলার কেন্দ্রীয় ও আঞ্চলিক নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন মোহাম্মদ হানিফ, আবদুল আউয়াল, লিটন মিয়া এবং জাকির হোসেন রবিন।
সফরের উল্লেখযোগ্য কার্যক্রমের মধ্যে ছিল:
যৌথ মতবিনিময় ও পরিকল্পনা:
সফরের শুরুতে আগত নেতৃবৃন্দ রাঙ্গামাটি ও পার্বত্য জেলার সাধারণ জনগণের সাথে এক বিশেষ মতবিনিময় সভায় মিলিত হন।
সভায় দেশের সার্বিক মানবাধিকার পরিস্থিতি পর্যালোচনা এবং আগামী দিনে সংগঠনের বিভিন্ন মানবিক এজেন্ডা নিয়ে বিস্তারিত পরিকল্পনা গ্রহণ করা হয়।
অধিকার সচেতনতা ও লিফলেট বিতরণ: পার্বত্য অঞ্চলের সাধারণ মানুষের দোরগোড়ায় মানবাধিকারের বার্তা পৌঁছে দিতে সচেতনতামূলক আলোচনা করা হয় এ সময় নারী ও শিশুদের নির্যাতন ও যৌন হয়রানি আইনি অধিকার এবং শিক্ষা ও স্বাস্থ্যের গুরুত্ব নিয়ে সাধারণ মানুষের সাথে আলোচনা করেন মানবাধিকার কর্মীরা।
সাংগঠনিক দিকনির্দেশনা: তৃণমূল পর্যায়ে হিউম্যান রাইটস রিভিউ সোসাইটির কার্যক্রমকে আরও বেগবান করতে কেন্দ্রীয় নেতৃবৃন্দের পক্ষ থেকে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করা হয়। স্থানীয় প্রতিনিধিদের স্বচ্ছতা ও নিষ্ঠার সাথে জনকল্যাণে কাজ করার আহ্বান জানানো হয়।
হিউম্যান রাইটস রিভিউ সোসাইটির পক্ষ থেকে জানানো হয়, নোয়াখালী ও ফেনী থেকে রাঙ্গামাটির এই সফরটি কেবল একটি সাংগঠনিক কার্যক্রম নয়, বরং এটি পাহাড় ও সমতলের মানুষের মাঝে মানবিক মেলবন্ধন তৈরির একটি অনন্য প্রয়াস। আর্তমানবতার সেবায় প্রতিশ্রুতিবদ্ধ এই আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাটি ভবিষ্যতেও সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে থেকে একটি বৈষম্যহীন ও অধিকারসচেতন সমাজ গঠনে কাজ করে যাবে।
মতামত