অর্থনীতি

ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে গাইবান্ধায় মানববন্ধন

প্রিন্ট
ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে গাইবান্ধায় মানববন্ধন

ছবি : মানববন্ধনে অংশ নেয়া গ্রাহক


প্রকাশিত : ২ জুন ২০২৬, দুপুর ২:২৪

ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে গাইবান্ধায় ব্যাংকের শাখার সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন গ্রাহকরা। মঙ্গলবার (২ জুন) সকালে অনুষ্ঠিত এ কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার গ্রাহক অংশ নেন। মানববন্ধনে বক্তারা বলেন, ইসলামী ব্যাংক বাংলাদেশের অর্থনীতি ও উন্নয়নের সঙ্গে গভীরভাবে সম্পৃক্ত। তারা অভিযোগ করেন, একটি স্বার্থান্বেষী গোষ্ঠীর হাতে ব্যাংকের নিয়ন্ত্রণ চলে গেলে গ্রাহকদের আস্থা ও দেশের আর্থিক খাত ক্ষতিগ্রস্ত হতে পারে। এ সময় গ্রাহকরা “ইসলামী ব্যাংকের সাথে বাংলাদেশের উন্নয়ন জড়িত, কোনো মাফিয়ার হাতে ব্যাংক তুলে দেবো না” স্লোগান দেন এবং ব্যাংকের স্বচ্ছ ও জবাবদিহিমূলক পরিচালনা নিশ্চিত করার দাবি জানান। এছাড়া বর্তমান চেয়ারম্যানের পদত্যাগের দাবিও উত্থাপন করেন তারা।