খুলনা,পাইকগাছার রাস্তায় পাগলির কন্যা সন্তান প্রসব, স্থানীয়দের সহযোগিতায় হাসপাতালে ভর্তি
বিস্তারিত:“
রাখে আল্লাহ মারে কে”—প্রবাদটির বাস্তব প্রমাণ মিলল খুলনার পাইকগাছায়। মঙ্গলবার (২৯ জুলাই) সকাল ১১টা ২০ মিনিটে পাইকগাছা মেইন রোডের হিরো শোরুমের বিপরীতে রাস্তার পাশে ফুটফুটে একটি কন্যা সন্তানের জন্ম দেন এক মানসিক ভারসাম্যহীন নারী।স্থানীয় ও পথচারীদের সহায়তায় মা ও নবজাতককে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। বর্তমানে তারা দু’জনেই হাসপাতালের তত্ত্বাবধানে সুস্থ ও নিরাপদে রয়েছেন।
প্রসূতি ও শিশুকে নিরাপদ রাখতে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ভূমিকায় কৃতজ্ঞতা প্রকাশ করেছেন স্থানীয়রা। বিশেষ ধন্যবাদ জানানো হয়েছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মেহেদী হাসান, নার্সিং সুপারভাইজার হামিদা খাতুন, সিনিয়র স্টাফ নার্স রেহানা পারভীন, মিডওয়াইফ শারমিন সুলতানা ও রূপা বসাকসহ সংশ্লিষ্ট সকলকে।
মতামত