সারাদেশ

টঙ্গীতে আল- হেলাল স্কুলের শিক্ষার্থীদের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

প্রিন্ট
টঙ্গীতে আল- হেলাল স্কুলের শিক্ষার্থীদের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

প্রকাশিত : ৮ ফেব্রুয়ারি ২০২৬, বিকাল ৩:৪১

আল-হেলাল স্কুলের ৬ষ্ঠ, ৭ম, ৮ম ও ৯ম শ্রেণির শিক্ষার্থীদের ৬টি দলের ৩ দিনব্যাপী প্রীতি ফুটবল ম্যাচের আজ ছিলো ফাইনাল খেলা। আমীরুল আহসান হেলাল স্যারের শাপলা দল ও জাহিদুল ইসলাম স্যারের সূর্যমুখী দলের মধ্যে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। টঙ্গী পাইলট স্কুল এন্ড গার্লস কলেজ মাঠে অনুষ্ঠিত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনাল খেলায় ১-০ গোলে সূর্যমুখী দল চ্যাম্পিয়ন হয়েছে। খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের খেলোয়াড়দের মধ্যে পুরস্কার বিতরণ করেন আল-হেলাল স্কুলের অধ্যক্ষ মুহাম্মদ হেদায়েত উল্লাহ। এসময় উপস্থিত ছিলেন স্কুলের উপাধ্যক্ষ মোজাম্মেল হক পাটোয়ারি, উপদেষ্টা আমিরুল আহসান হেলাল, শিক্ষক ইনচার্জ মোর্শেদা পারভীন, সহকারী শিক্ষক আব্দুল হান্নান, জাহিদুল ইসলাম, ক্রীড়া শিক্ষক শাওন আহমেদ জয়, উৎসুক ক্রীড়ামোদী অভিভাবক অভিভাবিকা ও ছাত্র ছাত্রীবৃন্দ।