ছবি : যশোরে একদিনে দুইজনের আত্মহত্যা
যশোরের ঝিকরগাছায় যুবক ও মনিরামপুরে এক বৃদ্ধ আত্মহত্যা করেছেন। পৃথক আত্মহত্যার ঘটনা নিয়ে যা জানা গেছে পরিবারের পক্ষ থেকে। প্রতিনিধিদের পাঠানো খবরঃ
মণিরামপুরে যুবকের আত্মহত্যা
যশোরের মণিরামপুরে দীর্ঘদিনের পেটের ব্যথা সহ্য করতে না পেরে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। সোমবার (১৮ আগস্ট) রাত ১০টা থেকে মঙ্গলবার ভোর ৪টা ৩০ মিনিটের মধ্যে উপজেলার হাকোবা গ্রামে এ ঘটনা ঘটে।
মৃত যুবকের নাম সাগর কুন্ডু (২১)। তিনি ওই গ্রামের বিরেন কুন্ডুর ছেলে। পরিবার সূত্রে জানা গেছে, সাগর দীর্ঘদিন ধরে পেটের ব্যথায় ভুগছিলেন। বিভিন্ন ডাক্তার-কবিরাজের চিকিৎসা নিলেও সুস্থ না হওয়ায় তিনি মানসিকভাবে ভেঙে পড়েন এবং মাঝে মধ্যে আত্মহত্যার চেষ্টা করতেন।
মঙ্গলবার ভোরে ঘুম থেকে উঠে দাদী রেনুকা বালা কুন্ডু (৮০) তাকে ডাকতে গিয়ে দেখেন,শোবার ঘরের আড়ার সঙ্গে কাপড়ের ফাঁস দিয়ে সাগর আত্মহত্যা করেছে। খবর পেয়ে মণিরামপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে সুরতহাল রিপোর্ট প্রস্তুত করেছে।
এ ব্যাপারে থানার এসআই সুজন মাহমুদ জানান, আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
ঝিকরগাছায় বৃদ্ধের আত্মহত্যা
যশোরের ঝিকরগাছায় বিষপানে আত্মহত্যা করেছেন আজিজ শেখ (৮০) নামের এক বৃদ্ধ। তিনি উপজেলার নাভারন ঢাকা পাড়া এলাকার মৃত তাহের শেখের ছেলে।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, গত রোববার (১৮ আগস্ট) রাত ১১টা ৩০ মিনিট থেকে রাত ১২টা ২০ মিনিটের মধ্যে যেকোনো সময় বাড়িতে সবাই ঘুমিয়ে পড়ার পর আজিজ শেখ বিষ জাতীয় কিছু খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন। পরে তার চিৎকারে পরিবারের লোকজন এগিয়ে এসে প্রথমে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে রাত আনুমানিক আড়াইটার দিকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। পরবর্তীতে স্বজনরা লাশ বাড়িতে নিয়ে আসেন।
এ ঘটনায় ঝিকরগাছা থানার এসআই (নি:) তাপস কুমার রায় সুরতহাল রিপোর্ট প্রস্তুত করেছেন। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
মতামত