সারাদেশ

শান্তিগঞ্জে পিএফজি ওয়াইপিএজির সভা

প্রিন্ট
শান্তিগঞ্জে পিএফজি ওয়াইপিএজির সভা

ছবি : শান্তিগঞ্জে পিএফজি ওয়াইপিএজির সভা


প্রকাশিত : ৬ জুন ২০২৬, রাত ১:৩০

‎ ‎ ‎ ‎‘সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে শান্তিগঞ্জ পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি) ও ইয়থ পিস এম্বাসেডর গ্রুপ এর উদ্যোগে ও দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর এমআইপএস প্রকল্পের সহযোগিতায় ত্রৈমাসিক ফলো-আপ সভা অনুষ্ঠিত হয়। ‎ ‎বৃহস্পতিবার (৪ জুন) শান্তিগঞ্জস্থ বন্ধু সমাজ কল্যাণ যুব সংঘের কার্যালয়ে পিস এম্বাসেডর সিরাজ মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য রাখেন, দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর এমআইপিএস প্রকল্পের কুদরত পাশা। ‎ ‎সভায় বক্তারা বলেন, পিএফজি উদার অসম্প্রাদায়িক, বহুত্ববাদী সহনশীল, মুক্ত, মানবিক সমাজ ও রাষ্ট্র নির্মাণের লক্ষ্যে গণতান্ত্রিক মূল্যবোধের বিকাশ, সহিংসতা নিরসন, জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলরে সহাবস্থান নিশ্চিতকরণ ও ইতিবাচক রাজনৈতিক সংস্কৃতি সমাজ বিনির্মান এবং সম্মিলিত উদ্যোগে সামাজিক সমস্যা নিরসন বিশেষ করে রাজনৈতিক, ধর্মীয় ও জাতিগত সহিংসতা নিরসন এবং স্থানীয় পর্যায়ে শান্তি-সম্প্রীতি ও সহাবস্থান নিশ্চিতকরণে কাজ করে যাচ্ছে। ‎সভায়  সিদ্ধান্ত হয় ৭ জুন ওয়েভ ইভেন্ট বীরগাঁও এ, ৯ জুন পিস ইভেন্ট পশ্চিম পাগলা ইউনিয়ন পরিষদ ও পিএফজির সম্প্রীতি সভা, ২৩ জুন শান্তিগঞ্জ উপজেলা পরিষদ হলরুমে আন্তঃধর্মীয় স্যলাপ অনুষ্ঠিত হবে। ‎সভায় বক্তব্য রাখেন পিস এম্বাসেডর জিয়াউর রহমান জিয়া,  লিটন মিয়া, মতিউর রহমান, সুরঞ্জিত চৌধুরী, বদরুল আলম টিপু, মোঃ আবু সঈদ, সফিকুল ইসলাম ও জিয়াসমিন আক্তার প্রমূখ। ‎ ‎একই স্থানে বিকেলে ওয়াইপিএজির ফলো-আপ সভায় মানসুর আহমদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শান্তিগঞ্জ পিএফজির পিস এম্বাসেডর সিরাজ মিয়া। ‎সভায় বক্তব্য রাখেন ইয়থ পিস এম্বাসেডর গ্রুপের সদস্য তারাজুল হক রাসেল, জাহিদুল ইসলাম, খাইরুল আলম সাব্বির, ইকবাল হোসেন, আশরাফ উদ্দিন, ইমরানুল, কাওসার আলম, কবি আহমদ, রুহুল আমীন ও আবু সঈদ সহ প্রমুখ। ‎