কোম্পানীগঞ্জে পুলিশের বিশেষ অভিযান: ৪ ওয়ারেন্টভুক্ত আসামিসহ গ্রেফতার ৬
নিজস্ব প্রতিবেদক ঢাকা
০৪/০৬/২০২৬ইং
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে চারজন ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতার করা হয়েছে। একই সময়ে পৃথক মাদকবিরোধী অভিযান চালিয়ে ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।
থানা পুলিশ সূত্রে জানা গেছে, আদালতের পরোয়ানাভুক্ত আসামিদের গ্রেফতারে উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালিত হয়। অভিযানে চরকাঁকড়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মোল্লা বাড়ি এলাকার মৃত হোসেনের ছেলে আবু নাছের (৩০), একই এলাকার মৃত মোহাম্মদ আলীর ছেলে নূর নবী (৫৫), তার স্ত্রী হাসিনা আক্তার (৪৫) এবং চর পার্বতী ইউনিয়নের ৫ নম্বর ওর্য়াডের মৃত ইদ্রিসের ছেলে নুর ইসলাম (৫৮)-কে গ্রেফতার করা হয়।
এদিকে, এলাকায় মাদকের বিস্তার রোধে কোম্পানীগঞ্জ থানার ইন্সপেক্টর (তদন্ত) বিমল কর্মকারের নেতৃত্বে একটি বিশেষ টিম উপজেলার বিভিন্ন স্থানে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে।
অভিযানকালে মুছাপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড এলাকা থেকে আনিছুল হকের ছেলে মানিককে ১২ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়। অপরদিকে, উপজেলার সিরাজপুর ইউনিয়নের জিয়ানগর এলাকায় স্থানীয় জনসাধারণের সহায়তায় ২৩ পিস ইয়াবাসহ মৃত আব্দুল গফুরের ছেলে জাকির হোসেন তোতাকে গ্রেফতার করে পুলিশ।
কোম্পানীগঞ্জ থানা পুলিশ জানিয়েছে, আটক দুই মাদক কারবারির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। এছাড়া, আদালতের পরোয়ানাভুক্ত চার আসামিকে যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে আদালতে সোপর্দ করা হয়েছে।
এ বিষয়ে কোম্পানীগঞ্জ থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ দমন এবং মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে পুলিশের এই বিশেষ ও মাদকবি
মতামত