সারাদেশ

আধুনিক বাংলাদেশের রূপকার জিয়াউর রহমানের স্মরণে আলোচনা সভা

প্রিন্ট
আধুনিক বাংলাদেশের রূপকার জিয়াউর রহমানের স্মরণে আলোচনা সভা

প্রকাশিত : ৩০ মে ২০২৬, দুপুর ২:৫২

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে রংপুর জেলা বিএনপির আয়োজনে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর জেলা পরিষদের মাননীয় প্রশাসক ও রংপুর জেলা বিএনপির সংগ্রামী আহ্বায়ক মোহাম্মদ সাইফুল ইসলাম। আলোচনা সভায় বক্তারা শহীদ জিয়ার কর্মময় জীবন ও বাংলাদেশের উন্নয়নে তাঁর অবদানের কথা তুলে ধরেন। সভায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং জেলা বিএনপির শীর্ষ নেতা-নেত্রীরা উপস্থিত থেকে শহীদ জিয়ার আদর্শে দেশ গড়ার শপথ নেন।