ছবি : জয়পুরহাটে বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ আহত ৮
প্রকাশিত : ১১ ফেব্রুয়ারি ২০২৬, রাত ১০:৫১
জয়পুরহাটে বিএনপি ও স্বতন্ত্রপ্রার্থী সাবেকুন নাহার শিখার সমর্থকদের সাথে সংঘর্ষে ৮ জন আহত হয়েছেন। এ সময় স্বতন্ত্র প্রার্থী সাবিকুন নাহার লাঞ্চিত হন বলে জানা যায়। এ ঘটনায় একে অপরকে দোষারোপ করছে।
রাত পোহালেই ভোট। শেষ সময়ে জয়পুরহাট ১ আসনে বিএনপি প্রার্থী ও স্বতন্ত্র প্রার্থীর ভোটের বুথ স্থাপনকে কেন্দ্র করে সংঘর্ষে জড়ায। আজ ১১ই ফেব্রুয়ারি বিকেলে স্বতন্ত্র প্রার্থী সাবেকুন নাহার শিখার সমর্থকরা জয়পুরহাট সরকারি কলেজ কেন্দ্রের পশ্চিম পাশে একটি বুথ স্থাপন করতে গেলে বাঁধার মুখে পরে। ঘটনাস্থলে প্রার্থী সাবেকুন নাহার শিখা উপস্থিত ছিলেন। এ সময় বিএনপি প্রার্থী মাসুদ রানা প্রধানের সমর্থকরা নির্বাচনী প্রচার ও টাকা বিতরণের অভিযোগ করে তার সাথে তর্কে জড়ান এবং একসময় সংঘর্ষে জড়িয়ে পরেন। সংঘর্ষে সাবিকুন নাহার শিখার ছয় জন ও বিএনপির দুইজন আহত হয়। সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে সেনাবাহিনী এসে আহতদের উদ্ধার করে হাসপাতালে চিকিৎসার জন্য পাঠান।
এ ব্যাপারে শিখা বলেন, শান্তিনগরে আমরা আমাদের বুথ দেখতে যাই, এ সময় আমার দেবর, ড্রাইভার ও আমাকে জিম্মি করে প্রাণ নাশের হুমকি দেয়। আমাকে পিছন থেকে জাপটে ধরে। তারা ইট দিয়ে আমার উপর হামলা করে।
বিএনপি প্রার্থী মাসুদ রানা প্রধান বলেন এরা ভোট ও ভোটারদের প্রভাবিত করার জন্য অর্থনৈতিক কারবার করছিল সেটা সাধারণ ভোটাররা ভালোভাবে নেয়নি। নির্বাচনী আচরণ বিধিমালা ভঙ্গ করে বহিরাগতদের নিয়ে এসে নির্বাচনকে প্রভাবিত করার চেষ্টা করেছে বলে সাধারণ ভোটাররা তাদের বললে তারা খারাপ আচরন করে এবং চাকু দিয়ে আঘাত করে। তারা এখন হাসপাতালে ভর্তি। আহতদের মধ্যে আল আমিন, রোমান, তৌফিক, সিমান্ত, সালাতুন, আরাফাত, রোহান, আব্দল্লাহ আল রাফিনকে জয়পুরহাট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ব্যাপারে সাবেকুন নাহার শিখা জয়পুরহাট সদর থানায় লিখিত অভিযোগ করেছেন।
মতামত