সারাদেশ

ভাঙ্গনের মুখে জয়পুরহাট এনসিপি, জেলা কমিটি অবাঞ্চিত ঘোষণা ও স্থগিতের দাবীতে মানববন্ধন

প্রিন্ট
ভাঙ্গনের মুখে জয়পুরহাট এনসিপি, জেলা কমিটি অবাঞ্চিত ঘোষণা ও স্থগিতের দাবীতে মানববন্ধন

প্রকাশিত : ২৮ জানুয়ারি ২০২৬, রাত ১০:৩২

বিভিন্ন অভিযোগে ভাঙ্গনে মুখে জয়পুরহাট এনসিপি। অদক্ষ ও অকার্যকর জয়পুরহাট জেলা এনসিপির কমিটিকে অবাঞ্চিত ঘোষণা এবং স্থগিতের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। জয়পুরহাট জেলা এনসিপির একাংশ, জাতীয় যুব শক্তি, জাতীয় ছাত্রশক্তির যৌথ আয়োজনে মানববন্ধনটি জযপুরহাট জিরো পয়েন্ট কেন্দ্রীয় মসজিদের সামনে অনুষ্ঠিত হয়। জয়পুরহাটে এনসিপির জেলা আহবায়ক কমিটি গঠনের পর থেকেই আহবায়ক গোলাম কিবরিয়া ও তার অনুসারী ৫/৬ জনের বিরুদ্ধ দলীয় নেতা কর্মীদের সাথে সমন্বয়হীনতা, দলীয় কর্মসূচিতে অসহযোগীতাসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সমন্বয়হীনতা, বিভিন্ন কর্মসূচিতে তাদের না ডাকাসহ নানা অভিযোগ উঠেছে। মানববন্ধনে বক্তারা বলেন, আমাদের মাইনাস করে কয়েক জন দলকে পরিচালনা করছে। সব কিছু নিজেদের কুক্ষিগত করার প্রচেস্টা করে যাচ্ছে। আমরা সবাই ১১ দলের হয়ে নির্বাচনে কাজ করতে চাই কিন্তু আমাদের সাথে সমন্বয় করে কিছু করা হচ্ছেনা। মানববন্ধনে উপস্থিত ছিলেন জেলা এনসিপি সিনিয়র যুগ্ম সদস্য সচিব ওমর আলী বাবু, জেলা যুবশক্তির আহ্বায়ক ইমরান হোসেন, সদস্য সচিব গোলাপ হোসেন, জেলা ছাত্রশক্তির আহ্বায়ক সৈয়দ আহমেদ উল্লাহ শাকিল, সদস্য সচিব মো. রাহিছুল ইসলাম এবং ওয়ারিয়র্স অব জুলাই জয়পুরহাট জেলা সদস্য সচিব রাশেদুল ইসলামসহ নেতৃবৃন্দ। ইতিপূর্বে ২৩ জানুয়ারী শুক্রবার সন্ধায় জেলার ফ্রেন্ডস গার্ডেনে অনুষ্ঠিত এক আলোচনা সভায় বক্তারা আহবায়ক গোলাম কিবরিয়া বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ উপস্থাপন করেন। আলোচনা সভায় জয়পুরহাট জেলা ছাত্রশক্তি, যুবশক্তি ও এনপিপির একাংশের উপস্থিতে বক্তারা তাদের তিক্ততার কথা বাক্ত করে বর্তমান আবায়ক কমিটির উপর অনাস্থা প্রকাশ করে নতুন কমিটি গঠনে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার আহবান জানান।